হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ অর্ধশতাধিক আহত
অপরাধ-বিচার
প্রকাশঃ ৩ মে, ২০২৬ ৯:০৫ অপরাহ্ন
যাদুকাটা নদীর তীর কেটে বালু লুটের ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ মামলাটি করা হয়। এতে আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
রোববার (৩ মে) মামলার বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, এতে দুটি স্টিলবডি নৌকা ও তিনশো ঘনফুট বালু জব্দ দেখানো হয়েছে।
আসামি ৬ জন হলেন, উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের বাসিন্দা শফিক (৫০) সহোদর মাসুক (৩৫), ঘাগটিয়া গ্রামের বাসিন্দা বাহার (২৬), কাহার(৩২), মোজাহিদ(২৭) ও লাম উদ্দিন (৫২)।
এর আগে আজ রবিবার সকালে নদীর তীর কেটে অবৈধভাবে বালু লুট করে নিয়ে যাওয়ার সময় বালুভর্তি দুটি স্টিল বডি নৌকা আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে বাদাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে বালুভর্তি দুটি নৌকা থানায় নিয়ে আসে।
তাহিরপুর, সুনামগঞ্জ, বালু লুট, মামলা