
সুনামগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ও শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার সালেহ আল হেলাল।
বুধবার সকাল ১১টায় সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে স্থাপিত শান্তিগঞ্জ সেনা ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল হেলাল বলেন, ‘সাংবাদিকরা দেশের সংকটকালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সুনামগঞ্জে মাদক, চোরাচালান, বালু-পাথর মহাল লুট, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে আপনাদের সহযোগিতা চাই। অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে ইতিবাচক ও গঠনমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে উৎসাহিত করতে পারেন আপনারা।’
তিনি আরও বলেন, ‘সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আমরা সম্মিলিতভাবে একটি সুন্দর দেশ গড়তে চাই, এজন্য সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ছাতক সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোহতাশিম আহনাফ শাহরিয়ার, শান্তিগঞ্জ সেনা ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট আল হোসাইন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সাংবাদিক আব্দুল আলিম, তৌহিদ চৌধুরী প্রদীপ, সেলিম তালুকদার, একাত্তর টিভির প্রতিনিধি শহীদনুর আহমেদ, কালবেলার জেলা প্রতিনিধি কুদরত পাশা, বৈশাখী টিভির কর্ণবাবু দাস, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সুহেল তালুকদার, কালবেলার প্রতিনিধি নোহান আরেফিন নেওয়াজ, আল মামুন, আশিক মিয়া, মোশফিকুর রহমান স্বপন, স্বপন কুমার বর্মন, সালেহ আহমেদ, আব্দুস সালাম, মিজানুর রহমান, নুরুল হকসহ আরও অনেকে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সুনামগঞ্জ সেনা ক্যাম্প, সালেহ আল হেলাল, সুনামগঞ্জ সাংবাদিক মতবিনিময়, শান্তিগঞ্জ সেনা ক্যাম্প, সেনাবাহিনী সাংবাদিক সভা


