০৪ মে ২০২৬

দৈনন্দিন

ছাতকে সমাজসেবা অফিসে অগ্নিকাণ্ড

প্রতিনিধি, ছাতক, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৭ জুন, ২০২৫ ৭:২৭ অপরাহ্ন


সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭জুন) বিকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।


স্থানীয়রা জানান, উপজেলা সমাজসেবা কার্যালয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সমাজসেবা অফিসের পাশেই ছাতক সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরাও আসেন।


অগ্নিকাণ্ডের সময় ওই ভবনে থাকা সকল ব্যক্তিকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সমাজসেবা ভবনের বৈদ্যুতিক লাইন পুড়ে গেছে বলে জানা গেছে।


এ ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাতক সেনা ক্যাম্প ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনছেন। অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

ছাতক অগ্নিকাণ্ড, সমাজসেবা কার্যালয় ছাতক, সুনামগঞ্জ খবর, ছাতক সেনা ক্যাম্প, বৈদ্যুতিক শর্ট সার্কিট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ