
সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ সংস্কার ও ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন জনদাবি আদায় পরিষদের নেতারা। সোমবার (১৬ জুন) জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমানের কাছে এই স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপিতে আসন্ন বন্যা মোকাবিলায় দ্রুত নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কার এবং শেওলা-জকিগঞ্জ সড়কসহ বিভিন্ন সমস্যার সমাধানের দাবি জানানো হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জসিম উদ্দিন উপস্থিত ছিলেন। ক্ষোভ প্রকাশের মুখে তিনি ১৫ দিনের মধ্যে বাঁধ সংস্কারের আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জনদাবি আদায় পরিষদের আহ্বায়ক মুফতি আবুল হাসান, সদস্য সচিব মোস্তাক আহমদ, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ইকবাল আহমদ, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকবানী চৌধুরী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জমিয়ত, বিএনপি, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন সংগঠনের নেতারা।
নেতারা জানান, কুশিয়ারা ও সুরমা নদীর ভাঙনে প্রতিবছর জকিগঞ্জের বিস্তীর্ণ এলাকা বিলীন হচ্ছে। এতে গৃহহীন হচ্ছে বহু পরিবার, নষ্ট হচ্ছে ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ডের অবহেলা ও দুর্নীতিকে এ সমস্যার মূল কারণ হিসেবে দায়ী করেন তারা। উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
জকিগঞ্জ, কুশিয়ারা নদী, বাঁধ ভাঙন, স্মারকলিপি, জনদাবি আদায় পরিষদ, নদী ভাঙন প্রতিরোধ


