০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সুরমা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৫ জুন, ২০২৫ ৮:২৯ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জুন) বিকেল ৩টায় সুরমা ইউনিয়নের সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু।

প্রধান বক্তা ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দোয়ারাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, হারুন অর রশিদ, আহ্বায়ক কমিটির সদস্য খোরশেদ আলম, খলিলুর রহমান, আমান উল্ল্যাহ আমান, আফিকুল ইসলাম, আব্দুল হক, নুর আলী ইমরান, মনির উদ্দিন, মিজানুর রহমান, ডা. এ আর খোকন, আব্দুল মালেক এবং সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

এছাড়াও বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক মাধব রায়, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন ও আব্দুর রউফ, সাবেক সহসভাপতি ইকবাল হোসেন আকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফরিদ আহমেদ, ছাত্রদলের আহ্বায়ক শাহাব উদ্দিন শিহাব, যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ, সদস্য সচিব সাজিদুর রহমান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল মালেক, মারাজ আলী, হযরত আলী, আব্দুস শহিদ, আবু হানিফা এবং ছাত্রদল নেতা ছালিম উদ্দিনসহ বিএনপি পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ বিএনপি, দোয়ারাবাজার বিএনপি, সুরমা ইউনিয়ন বিএনপি, বিএনপি কর্মী সমাবেশ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ