০৫ সেপ্টেম্বর ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

চুনারুঘাটে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৮:১৫ অপরাহ্ন


হবিগঞ্জের চুনারুঘাটে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের মামলার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের আলীরাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।


র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কেএম শহিদুল ইসলাম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


গ্রেপ্তার মো. কাউছার ভূঁইয়াকে (৪৫) উপজেলার আলীরাজাপুর এলাকার বিল্লাল হোসেন ভূঁইয়ার ছেলে।


র‍্যাব-৯ জানায়, ভুক্তভোগী ওই প্রতিবন্ধী নারী ও কাউছার ভূঁইয়া মাধবপুর থানার আলীরাজাপুর এলাকার বাসিন্দা। কাউসার ভুঁইয়া বিভিন্ন সময় ওই নারীকে উদ্দেশ্য করে অশ্লীল কথাবার্তা বলাসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।


বিজ্ঞপ্তিতে র‍্যাব জানা, গত ২১ মে রাত আনুমানিক আড়াইটার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন ভুক্তভোগী। বাড়ির উঠানে যাওয়ার পর আগে থেকে ওত পেতে থাকা কাউছার ভূঁইয়া পেছন দিক থেকে তার কাছে গিয়ে মুখ চেপে ধরেন। পরে তাকে জোর করে বাড়ির পাশের একটি আমগাছের নিচে নিয়ে ধর্ষণ করেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে র‍্যাব।


পরে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গেলে তাদের উপস্থিতি টের পেয়ে কাউছার দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় গত ৪ জুলাই ভুক্তভোগীর বোন বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে চুনারুঘাট থানায় মামলা করেন।


এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে র‍্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল আলীরাজাপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে কাউছার ভূঁইয়াকে গ্রেপ্তার করে।


র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার আসামিকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

প্রতিবন্ধী নারী, ধর্ষণ মামলা, আসামি, চুনারুঘাট, র‍্যাব-৯, গ্রেপ্তার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ