
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইজপুর গ্রামে আর-রাহমান হাফিজিয়া মাদরাসার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, 'দ্বীনি শিক্ষা অর্জন প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। এই মাদরাসা ভবিষ্যৎ প্রজন্মের জন্য দ্বীনি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে।'
যুক্তরাজ্য প্রবাসী মো. তৌরিছ মিয়া ও মো. আজাদ মিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা তৌরিছ মিয়া। তিনি বলেন, 'এই মাদরাসা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং ইহকাল-পরকালের মুক্তির পথ দেখাবে। এলাকার ছেলে-মেয়েদের এখানে বিনামূল্যে দ্বীনি শিক্ষা দেওয়া হবে।' অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অপর প্রতিষ্ঠাতা মো. আজাদ মিয়া।
এসময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রোটারিয়ান আতাউর রহমান, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সাদিকুর রহমান সাদিক, ব্যবসায়ী তোফায়েল খান, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান, এসনিক সিলেটের সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, এনটিভি ইউরোপের সুনামগঞ্জ প্রতিনিধি মো. আব্দুল হাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং এলাকাবাসীর মাঝে শিরণী বিতরণ করা হয়।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
আর-রাহমান হাফিজিয়া মাদরাসা, জগন্নাথপুর মাদরাসা, সুনামগঞ্জ ইসলামিক শিক্ষা


