০৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৩ জুন, ২০২৫ ৮:২৯ অপরাহ্ন



নাট্যশিল্পী, আবৃত্তিকার, সংস্কৃতিকর্মী ও মিডিয়াকর্মীদের সমন্বয়ে গঠিত সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় নগরীর গুলশান কনভেনশন হলে আয়োজন করা হয় আলোচনা সভা, স্মারক সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. রেজাউল করিম, পিপিএম-সেবা। তিনি বলেন, “সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ উপাদান। তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব এ কাজে প্রশংসনীয় ভূমিকা রাখছে।”

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের বিভাগীয় সদস্য শামসুল বাসিত শেরো, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ (কেন্দ্রীয় কমিটি)–এর সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিন পুরী, সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আশরাফুল কবির।


এছাড়াও উপস্থিত ছিলেন, সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব এর যুগ্ম সম্পাদক একলাছ আহমদ তন্ময়, সাংগঠনিক সম্পাদক রমজান আলী,জাফর আহমদ রুবেল, দবিরুজ্জাম দিপু, আকরাম খান, আলী রব চৌধুরী, সজিব খান, হাফিজ আহমদ, কামাল আহমদ দুর্জয়, শিপন আহমদ, কাররুল চৌধুরী প্রমুখ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সাহেদ মোশারফ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সোহেল আহমদ খান। তিনি ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। আলোচনা পর্ব শেষে সম্মাননা প্রদান এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট ভিজ্যুয়াল মিডিয়া ফ্রেন্ডস ক্লাব, তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, সংস্কৃতি অনুষ্ঠান, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ