লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১৩ জুন, ২০২৫ ৩:২৯ অপরাহ্ন
গৃহস্থালিতে নতুন করে আর কোনো গ্যাস সংযোগ দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, 'কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও আবাসিকে গ্যাস সংযোগ দেয়ার সম্ভাবনা নেই। আমার সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতেই গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।'
শুক্রবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৈলাশটিলা গ্যাসফিল্ডের দুটি কূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
তিনি বলেন, 'গৃহস্থালিতে পাইপলাইনের গ্যাস ব্যবহার করে অপচয় করা হচ্ছে। গ্যাস সংযোগ বন্ধ করতে পারলে সেটাই হতো সঠিক সিদ্ধান্ত। শিল্প-কারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, সেখানে বাসাবাড়িতে গ্যাস দেয়া মানে গ্যাসের অপচয়। এ কারণে নতুন সংযোগ আর নয়।'
এক সাংবাদিক প্রশ্ন করেন, গ্যাসসমৃদ্ধ সিলেট অঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে গ্যাস সংযোগের দাবি জানিয়ে আসছেন। এ বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে কিনা— উত্তরে উপদেষ্টা বলেন, 'সেসব এলাকায় পাইপলাইনের গ্যাস নয়, স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহের ব্যবস্থা করবে সরকার।'
তিনি আরও জানান, 'প্রতি বছর দেশে গ্যাস উৎপাদন ২০০ মিলিয়ন ঘনফুট করে কমছে। ফলে আমদানি নির্ভরতা বাড়ছে। আমরা চেষ্টা করছি অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে এলএনজি আমদানি কমাতে।'
উপদেষ্টা বলেন, কৈলাশটিলা-৭ এবং সিলেট-১০ নম্বর কূপ থেকে বর্তমানে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
পরিদর্শনে তার সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অপারেশন বিভাগ) মো. খালিদ আহমেদ, বাপেক্স ও এসজিএফএল-এর ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদ, পেট্রোবাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনির হোসেন, কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ডিজিএম ফারুক আহমদ ও এমএসটি প্লান্টের ডিজিএম জাফর রায়হানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গ্যাস সংযোগ, গৃহস্থালি গ্যাস, ফাওজুল কবির খান, জ্বালানি উপদেষ্টা, সিলেট গ্যাস, কৈলাশটিলা গ্যাস ফিল্ড