০২ আগস্ট ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেটের যুবদল নেতা বহিষ্কার

প্রতিনিধি, গোয়াইনঘাট, সিলেট

প্রকাশঃ ১০ জুন, ২০২৫ ১০:২১ অপরাহ্ন


দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের দলীয় দায়িত্ব থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

সোমবার (৯ জুন) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল বহন করবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

যুবদল, সিলেট, বহিষ্কার, দলীয় শৃঙ্খলা, যুবদল কেন্দ্রীয় কমিটি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ