রায়নগরে ট্রিপল হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন
হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও দ্রুত সময়ে সর্বোচ্চ বিচারের দাবি
দৈনন্দিন
প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে আলমগীর (২৮) নামের এক চিকিৎসাধীন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া আটটার দিকে হাসপাতালের ১০ তলা আউটডোর ভবনের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে।
নিহত আলমগীর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লতিয়ারপাড়া গ্রামের কুয়াজ আলীর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেছেন।
মো. মাইনুল জাকির জানান, গত ১১ জুলাই হারপিক খেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় আলমগীরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি হাসপাতালের পঞ্চম তলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।
বৃহস্পতিবার সকালে তিনি আউটডোর ভবনের ৩৪ নম্বর ওয়ার্ডসংলগ্ন পঞ্চম তলার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যান। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলমগীর আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসমানী হাসপাতালে রোগীর মৃত্যু, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ওসমানী হাসপাতাল, সিলেটে রোগীর মৃত্যু, হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে মৃত্যু