০৪ মে ২০২৬

দৈনন্দিন

গোলাপগঞ্জে টিলা ধসে নিহত ৪ জনের পরিবারকে আর্থিক অনুদান

প্রতিনিধি, গোলাপগঞ্জ, সিলেট

প্রকাশঃ ৭ জুন, ২০২৫ ১২:১৫ অপরাহ্ন


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরীর পক্ষ থেকে গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের নিহত ৪ জনের পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে। 


শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামে টিলা ধসে নিহত রিয়াজ উদ্দিনের মায়ের হাতে অনুদান তুলে দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন।


এসময় বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন বলেন, 'বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী হজ্বে থাকায় নিহতের পরিবারের সাথে দেখা করতে পারেননি। তবে তিনি হজ্ব থেকে দেশে ফেরার পর নিহতের পরিবারকে দেখতে আসবেন। আজ তাঁর পক্ষ থেকে নিহতদের পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।'


এসময় উপস্থিত ছিলেন- লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম আহমদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ রাসেল, পৌর যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কামাল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এম সিরাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ছাইদুল মুরসালিন, আমুরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক রাজন আহমদ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী, পৌর শ্রমিক দলের দলের সাধারণ সাম্পাদক শাহজাহান আহমদ, উপজেলা যুবদল নেতা জহির আহমদ, তাজ ঊদ্দীন জহির উদ্দিনসহ আরও অনেকে।


উল্লেখ, গত শনিবার রাতে টিলা ধসে মাটিচাপা পড়ে দিনমজুর রিয়াজ উদ্দিন, তাঁর স্ত্রী রহিমা বেগম, মেয়ে সামিয়া খাতুন ও ছেলে আব্বাস উদ্দিন নিহত হন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

টিলা ধসে নিহত, অনুদান, সিলেট, গোলাপগঞ্জ, বিএনপি, তারেক রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ