
সাতকরা সিলেটের খুবই জনপ্রিয় একটি লেবু জাতীয় ফল। টক ও সুগন্ধি লেবু জাতীয় ফলটি সিলেটের ঐতিহ্যবাহী রসনা বিলাসের একটি অন্যতম উপাদান।
অন্যান্য লেবু জাতীয় ফলের মতো সাতকরা কাঁচা খাওয়া যায় না। তবে গরু বা খাসির মাংস, বোয়াল মাছ কিংবা ডাল রান্না করা হয় সাতকরা দিয়ে। বিশেষ করে সাতকরা দিয়ে গরুর মাংস ভুনার তুলনাই চলে না।
যেভাবে চিনবেন ভালো সাতকরা
সাতকরা যদি ভালো মানের না হয়, তাহলে রান্না করে স্বাদ পাওয়া যায় না। আর তাই সিলেটের প্রবীণ গৃহিনী ফজিলাতুন্নেসা চৌধুরী কিছু পরামর্শ দিয়েছেন।
তার মতে, সাতকরা কেনার সময় হলুদ-সবুজ রঙের ও মসৃণ ত্বক দেখে কিনতে হবে। কেনার সময় একটার পর একটা সাতকরা হাতে নিয়ে একটার সঙ্গে আরেকটার ওজনের তারতম্য বিবেচনা করে সবচেয়ে ভারীগুলো কিনতে হবে। ভারী সাতকরার খোসা মোটা হবে এবং ভারী খোসা রান্নার জন্য সেরা।
এছাড়াও যতটা সম্ভব কালো বা বাদামী দাগহীন, কিংবা যতটা সম্ভব কম দাগযুক্ত সাতকরা পাওয়া যায়, সেগুলো কেনার পরামর্শ দিয়েছেন তিনি।
যেভাবে রান্না করবেন
সাতকরা রান্নার আগে ভালো করে ধুয়ে ত্বকের কালো বা বাদামী দাগ থাকলে তা পাতলা করে চেঁছে তুলে ফেলার পরামর্শ ফজিলাতুন্নেছার।
তারপর সাতকরা টুকরো করে ভেতরের রসসহ আঁশ ও বিচি কেটে ফেলতে হবে। মনে রাখতে হবে, সাতকরার শুধু খোসাটাই খাওয়া হয়।
সাতকরা মূলত মাংস, মাছ, ডাল হিসেবে রান্না করা হয় এবং এটি আচার করেও খাওয়া যায়। চার রকমের রান্নায় সহায়ক হিসেবে ফজিলাতুন্নেসা কয়েকটি রেসিপিও দিয়েছেন।
সাতকরা দিয়ে গরুর মাংস ভুনা
সাধারণত গরু বা খাসির মাংসের ভুনা যেভাবে রান্না হয়, সেভাবেই মেরিনেট করে রান্না শুরু করত হবে। মাংস কষানোর সময় অর্ধেকটা সেদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে টুকরো করে রান্না সাতকরা দিয়ে কিছুক্ষণ কষিয়ে পর্যাপ্ত পানি দিয়ে ও ঢাকনা লাগিয়ে মাংস পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না চালিয়ে যেতে হবে।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
সাতকরা, সিলেট, টক ও লেবু জাতীয় ফল, গরুর মাংস ভুনা, রেসিপি


