
সিলেটের গোলাপগঞ্জে ২৪'এর গণঅভ্যুত্থানে শহীদের পরিবারের মাঝে দশ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলা সম্মেলন কক্ষে গণঅভ্যুত্থানে ৫ জন শহীদের পরিবারকে এই সঞ্চয়পত্র প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, কাগজপত্রের জটিলতার কারণে আরও ২ শহীদ পরিবারের মধ্যে সঞ্চয়পত্র প্রদান করা যায়নি। তবে পরবর্তীতে তাঁদেরকেও সঞ্চয়পত্র প্রদান করা হবে।
এসময় শহীদ ৭ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল মাহমুদ ফুয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের হাতে সঞ্চয়পত্র, ঈদ উপহার সামগ্রী ও নগদ টাকা তুলে দেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
গনুভ্যুত্থান, ২৪'এর গণঅভ্যুত্থান, সঞ্চয়পত্র


