
সিলেটের কানাইঘাটে হাফিজ শিহাব উদ্দিনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন জামায়াত শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসী। শিহাব উপজেলার রাজাগঞ্জ ইউপি শাখা জামায়াতে ইসলামের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন।
শিহাব উদ্দিনের হতাকান্ডের সাথে জড়িত এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত চোরাকারবারী চাঁদাবাজ চক্রের সদস্য যুবলীগ নেতা মামলার আসামী শহিদ, শিব্বির, লুৎফুর, জামালদের এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনী ও থানা পুলিশ গ্রেফতার করতে না পারায় প্রতিবাদ সভা, মানবন্ধন সহ নানা কর্মসূচী পালন করা হচ্ছে।
ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (৪জুন) বেলা ৩টায় উপজেলা পরিষদের সামনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে শ্রমিক নেতা শিহাব উদ্দিনের হত্যাকারীদের সঙ্গে জড়িতদেরকে যদি ঈদের আগে গ্রেপ্তারে পুলিশ প্রশাসন ব্যর্থ হয় তবে কঠোর আন্দোলনের হুশিয়া দেন শ্রমিক নেতারা।
মানববন্ধনে নেতারা জানান, শিহাব হত্যাকাণ্ডের ৮ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামীকে গ্রেপ্তার করা হয়নি। এতে এলাকার সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা উপজেলা জামায়াতের আমির মাও. কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল শিপুল আমিন চৌধুরীর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি নিজাম উদ্দিন খাঁন।
বক্তব্য দেন কানাইঘাট পৌর জামায়াতের আমির মাও. আব্দুল করিম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ফয়সল আহমদ, সেক্রেটারী মাও. তাজ উদ্দিন, পৌর জামায়াতের নায়েবে আমির মাও. সাইফুল আলম, সেক্রেটারী মাও. ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, পৌর জামায়াতের নায়েবে আমির মাও. বিলাল আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি জামায়াতের আমির মাও. বিলাল আহমদ প্রমুখ।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
শিহাব হত্যাকাণ্ড, কানাইঘাট, মানববন্ধন


