
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২ নম্বর পাটলী ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের জন্য উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার (৪ জুন) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই বাজেট ঘোষণা করা হয়।
বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া। বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফিস আফিন্দি।
ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৪১ হাজার ৫০০ টাকা, এবং ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৪৭ লাখ ১ হাজার ৫৪৬ টাকা। এই হিসাবে বাজেট উদ্বৃত্ত রয়েছে ২৩ হাজার ৯৫৪ টাকা।
বাজেট অধিবেশনে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য আমিরুন নেছা, মোছা. রোজিনা বেগম এবং সাধারণ সদস্য শাহাব উদ্দিন, আবু সালেক, নজরুল ইসলাম, আব্দুল মুবিন, হাসান খালেদ, জাহির আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
পাটলী ইউনিয়ন বাজেট ২০২৪-২৫, জগন্নাথপুর ইউনিয়ন বাজেট, সুনামগঞ্জ বাজেট ঘোষণা


