০৪ মে ২০২৬

দৈনন্দিন

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ড ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে অনুদান

প্রতিনিধি, শান্তিগঞ্জ, সুনামগঞ্জ

প্রকাশঃ ৪ জুন, ২০২৫ ৪:২০ অপরাহ্ন


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ড ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে অনুদানের চেক দিয়েছে উপজেলা প্রশাসন। এর মধ্যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৩ পরিবার এবং বজ্রপাতে নিহত এক ব্যক্তির পরিবার রয়েছে।

বুধবার (৪ জুন) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা।

অনুদানপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের নাহেল মিয়া, তুকাজ মিয়া, কাহেন মিয়া, দুলাল মিয়া, ছাইম উদ্দিন, পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামের শাম্বু মিয়া, মমিন মিয়া, আব্দুর রব, আব্দুল তাহিদ, আব্দুল মান্নান, আবুল হাসনাত, আব্দুল কাহার, আব্দুল জাহির, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি গ্রামের ওয়াব আলী, তেজাব আলী, খালেদ আহমদ, নওরিন আক্তার, জয়কলস ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আলাউদ্দিন ও সালাউদ্দিনসহ মোট ২৩টি পরিবার রয়েছে।

এছাড়া পূর্ব পাগলা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে বজ্রপাতে নিহত দেলোয়ার হোসেনের পরিবারের কাছেও চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমাসহ অন্যরা।



শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শান্তিগঞ্জ অনুদান, অগ্নিকাণ্ড অনুদান, বজ্রপাত ক্ষতিপূরণ, সুনামগঞ্জ উপজেলা প্রশাসন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ