২৫ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে আসুক এটা কেউ চায় না: এহসানুল মাহবুব জুবায়ের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ন


১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা ও জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘আমরা জালিম সরকারের দীর্ঘ দেড় যুগের সমস্ত অত্যাচার-নির্যাতনকে সহ্য করে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আবার বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ, সৈরাচার ফিরে আসুক এটা কেউ চায় না।’

 

শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 

 

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা আল্লাহ সুবহানাতায়ালার শুকরিয়া আদায় করছি যে, গত পুরো সপ্তাহ বৃষ্টি ছিল; এই মাঠে কর্মসূচি পালন করা যাবে এটা মনে হয় নাই। পুরো মাঠ কর্দমাক্ত ছিল, বৃষ্টিতে ভেজা ছিল। আল্লাহ সুবহানাতায়ালা গতকালকে থেকে আমাদেরকে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন। এই মুহূর্তে আলহামদুলিল্লাহ মাঠের চতুর্পাশে হাজার হাজার ভাইয়েরা জমায়েত হয়েছেন।’

 

সমাবেশে অংশগ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, আমি বিনীত অনুরোধ করব, আমাদের সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ এসেছেন। আপনাদের কষ্ট হলেও আপনারা সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে পুরো মাঠ জুড়ে আপনারা অবস্থান করবেন, ইনশাআল্লাহ। 

 

জুবায়ের বলেন, আমরা সেই জুলাই আন্দোলনের সহযোদ্ধারা, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সাড়ে ১৬ বছর যুদ্ধ করেছি। হাজার হাজার ভাই-বোনারা শহীদ হয়েছেন, আহত ও পঙ্গু হয়েছেন। আমরা আয়না ঘরে ছিলাম। আমরা জালিম সরকারের দীর্ঘ দেড় যুগের সমস্ত অত্যাচার-নির্যাতনকে সহ্য করে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আবার বাংলাদেশে কোনো ফ্যাসিবাদ, সৈরাচার ফিরে আসুক এটা কেউ চায় না। 

 

তিনি বলেন, আমরা আজকে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের পক্ষ থেকে আমার ভাইদেরকে অনুরোধ করছি—সিলেটের আপনারা কষ্ট করে হলেও আমরা বৃষ্টিকে উপেক্ষা করে, রোদকে উপেক্ষা করে, সমস্ত বাধা ও প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে, শারীরিক কষ্টকে আমরা বরণ করে আজকের এই সমাবেশকে সুন্দর, সফল ও শান্তিপূর্ণভাবে সার্থক করব, ইনশাআল্লাহ।

 

তিনি আরও বলেন, আমি আশা করছি, আল্লাহ সুবহানাতালা আমাদেরকে আরেকটু সুন্দর পরিবেশ দিবেন। কিছুটা রোদ আছে, রোদের তপ্ততা ইনশাআল্লাহ কমে যাবে। আপনারা সুন্দর করে মাঠে এসে অবস্থান করুন, আমরা আমাদের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য শুনব ইনশাআল্লাহ। বিভাগীয় সমাবেশের পরে জাতির উদ্দেশ্যে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সভাপতিসহ শীর্ষ নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

 

জুবায়ের আরও বলেন, আগামী দিনের আন্দোলনের কর্মসূচির একটি সুন্দর রোডম্যাপ আপনাদের সামনে তুলে ধরবেন ইনশাআল্লাহ। জুলাই জাতীয় সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে না আসে, আর যাতে স্বৈরশাসন এখানে কায়েম না হয়, আর যাতে আবু সাঈদ ও মুগ্ধ থেকে আরম্ভ করে আমাদের ভাইদের যাতে আর রক্ত দিতে না হয়।

 

তিনি বলেন, আহত ও পঙ্গু যারা আছেন তাদের চোখে যাতে আমরা আশার আলো দেখতে পারি; যারা আজকে পঙ্গুত্বকে বরণ করে কষ্টের মধ্যে আছেন, আমরা তাদের সেই দাবি আদায় করার জন্যে নেতৃবৃন্দের পক্ষ থেকে আগামী দিনের বলিষ্ঠ, সাহসী ও দিকনির্দেশনামূলক ঐতিহাসিক নির্দেশনা আমরা পাব, ইনশাআল্লাহ। 

 

শেষে তিনি বলেন, এই কর্মসূচি পালনের মাধ্যমে আমরা প্রমাণ করব—সিলেটবাসী আমরা যেকোনো পরিস্থিতিতে স্বৈরাচারের বিরুদ্ধে ছিলাম; আগামী দিনেও আমরা রাজপথে থাকব, ইনশাআল্লাহ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

এহসানুল মাহবুব জুবায়ের, ১১ দলীয় ঐক্য, সিলেট সমাবেশ, জুলাই সনদ, জামায়াতে ইসলামী

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ