
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাসুদেব মন্দির প্রাঙ্গণে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালিত হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৫তম তিরোধান দিবস।
মঙ্গলবার (৩ জুন) সকালে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। এরপর চলে পূজার্চনা, বাল্যভোগ ও প্রসাদ বিতরণ।
সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্তের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির এলাকা। ঢাক–ঢোল, কাঁশর, ঘণ্টা এবং সনাতনী নারীদের উলুধ্বনিতে প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।
দুপুর ১২টায় সূর্য পূজা ও লীলা কীর্তন পরিবেশন করেন বালাগঞ্জের শ্রী শ্রী রাধামাধব সংঘের কীর্তনীয়া দল।
লোকনাথ সেবা সংগঠনের সভাপতি প্রদীপ দেব বলেন, 'লোকনাথ ব্রহ্মচারী আমাদের আস্থা ও আশ্রয়ের প্রতীক। তাঁর জীবন ও আদর্শ স্মরণ করতেই এ আয়োজন।'
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লোকনাথ ব্রহ্মচারীর জীবন ও দর্শন নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
উল্লেখ্য, বৈষ্ণব আচার্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ১৮৯০ সালে তাঁর ধর্মীয় জীবনচর্চার ইতি টানেন। তিরোধান দিবস উপলক্ষে প্রতিবছর তাঁর ভক্তরা ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনে অংশ নেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
লোকনাথ ব্রহ্মচারী তিরোধান দিবস, জগন্নাথপুর মন্দির, বাসুদেব মন্দির অনুষ্ঠান


