সিলেটে পিকআপসহ ভারতীয় চা-পাতা জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুরে গরুতে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সেলিম মিয়া (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশি অভিযান ও পাল্টা হামলার আশঙ্কায় পুরো গ্রাম এখন পুরুষশূন্য হয়ে পড়েছে বলে জানা গেছে।
গত ১০ জুলাই (বুধবার) সকাল ১০টার দিকে মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়ি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সেলিম মিয়া ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর গড়গড়ি গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে কাজল মিয়ার একটি গরু প্রতিবেশী সেলিম মিয়ার জমিতে ঢুকে ধানের চারা খেয়ে নষ্ট করে। এ নিয়ে সকাল ১০টার দিকে সেলিম ও কাজলের মধ্যে তীব্র বাদানুবাদ ও কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে কাজল মিয়া ও তার সহযোগী আশিক মিয়া উত্তেজিত হয়ে ধারালো ছুরি নিয়ে সেলিম মিয়ার ওপর অতর্কিত হামলা চালান। বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে সেলিম মিয়া গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
ঘটনার পর পরই স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় সেলিমকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চরম উত্তেজনা দেখা দেয়। ঘটনার পরপরই মূল অভিযুক্ত কাজল মিয়া ও তার সহযোগী আশিকসহ জড়িতরা এলাকা ছেড়ে পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে জানান, সামান্য গরুতে ধানের চারা খাওয়া নিয়ে এভাবে একটা মানুষকে প্রকাশ্যে ছুরি মেরে হত্যা করা হবে, তা আমরা ভাবতেও পারছি না। তিনি এ নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশি তৎপরতা জোরদার হয়েছে। ফলে গ্রেপ্তার আতঙ্কে এবং প্রতিপক্ষের পাল্টা হামলার ভয়ে উত্তর গড়গড়ি গ্রামের সাধারণ পুরুষরাও বাড়িঘর ছেড়ে আত্মগোপনে চলে যান। বর্তমানে গ্রামটিতে কেবল নারী ও শিশুরা অবস্থান করছেন জানিয়েছেন স্থানীয়রা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় থানায় ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকেও কঠোর নজর রাখা হচ্ছে।
জগন্নাথপুর, গ্রেপ্তার আতঙ্ক, পুরুষ শূণ্য