০১ মে ২০২৬

রাজনীতি

সুনামগঞ্জ জেলা ব্যবসায়ীদলের কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২০ এপ্রিল, ২০২৫ ৯:২৪ অপরাহ্ন

ছবিঃ সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দকে সিলেট জেলা ওসমহানগর ব্যবসায়ীদলের সংবর্ধনা প্রদান


বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সুনামগঞ্জ জেলা ব্যবসায়ীদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত শনিবার রাতে নগরীর আম্বরখানাস্থ ব্যবসায়ীদলের কার্যালয়ে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি এটিএম হেলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ এবং সুনামগঞ্জ পৌর ব্যবসায়ীদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা জাতীয়তাবাদী ব্যবসায়ীদলের সভাপতি শোয়েব আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদল সিলেট বিভাগীয় সভাপতি শামসুল আলম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ীদলের সভাপতি শামীম আহমদ, সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ীদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, কৃষকদল সিলেট মহানগর শাখার জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সিলেট জেলা শ্রমিকদলের প্রচার ও প্রকাশনার দায়িত্বপাপ্ত  ময়নুল ইসলাম অপু চৌধুরী, শ্রমিকদলের সিলেট বিভাগীয় সদস্য সানুর আহমদ, সদর থানা ব্যবসায়ীদল নেতা আজাদ মিয়া, মহানগর ব্যবসায়ীদল নেতা সালাউদ্দিন মিয়া, ফখরুল ইসলাম ল’ কলেজ ছাত্রদল নেতা নাঈম আহমদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে নবগঠিত সুনামগঞ্জ জেলা ব্যবসায়ীদল কমিটির নেতৃত্বে জাতীয়তাবাদী ঘরানার সকল ব্যবসায়ীদের একত্রিত করে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, নতুন নেতৃত্ব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।



শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সুনামগঞ্জ জেলা ব্যবসায়ীদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ