০৮ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

দক্ষিণ সুরমায় ভারতীয় কম্বলসহ বাস জব্দ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৮ জুলাই, ২০২৬ ৭:১৫ অপরাহ্ন


সিলেটের দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কম্বল ও একটি যাত্রীবাহী বাস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় আরও তিনজনকে আটক করা হয়েছে ।


মঙ্গলবার (৭ জুলাই) সকালে দক্ষিণ সুরমা থানার হুমায়ুন রশীদ চত্বরসংলগ্ন হোটেল মার্টিন (আবাসিক) এলাকার সামনে চেকপোস্টে এ অভিযান চালানো হয়। আজ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।  


এসএমপি জানায়, মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে দক্ষিণ সুরমার ‘রয়্যাল স্পেশাল’ পরিবহনের একটি পুরোনো যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪৫টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া কম্বলগুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৩৫ হাজার টাকা। অভিযানের সময় পুলিশ বাসটিও জব্দ করে। 


আটক ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শিলমান্দী এলাকার মো. শাহিন (২৬), মাধবদী উপজেলার চরমাধবদী এলাকার মো. শাহ আলম (২৯) এবং একই উপজেলার বিবির কান্দি এলাকার মো. আপন মিয়া (২০)।


উপকমিশনার মো. মনজুরুল আলম জানান, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা করা হয়েছে। পরে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দক্ষিণ সুরমা, ভারতীয় কম্বল, এসএমপি, চোরাচালান, সিলেট পুলিশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ