কানাইঘাটে জাহাঙ্গীর হত্যা মামলার তিন আসামী কক্সবাজার থেকে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ জুলাই, ২০২৬ ৫:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব স্থায়ী ভবনে যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত বাঁশের সাঁকোটি রাতের আঁধারে কেটে ও ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (৭ জুন) বিকালে শান্তিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার।
অভিযোগে উল্লেখ করা হয়, অজ্ঞাত দুর্বৃত্তরা গভীর রাতে সাঁকোর বিভিন্ন অংশ ও রশির বাঁধন কেটে ফেলায় সেটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অভিযোগে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
প্রেসক্লাবের সাংবাদিকরা জানান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী ভবনে যাতায়াতের সুবিধার্থে চার-পাঁচ দিন আগে অসম্পূর্ণ রাস্তার ওপর একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। এরপর থেকে প্রেসক্লাবের সদস্য ও অতিথিবৃন্দ চলাচলের একমাত্র মাধ্যম ছিল এই সাঁকো। মঙ্গলবার সকালে নির্মাণাধীন প্রেসক্লাব ভবনের পাশে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যান ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেখানে গিয়ে দেখতে পান, সাঁকোর বিভিন্ন অংশ কেটে ফেলা হয়েছে। গভীর রাতে দুর্বৃত্তরা সাঁকোর বিভিন্ন অংশ কেটে ও রশির বাঁধন খুলে দিয়ে সেটি নষ্ট করে যায়। এতে প্রসক্লাবে চলাচলের একমাত্র মাধ্যম সাঁকোটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে প্রেসক্লাবের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এ ঘটনাকে পরিকল্পিত ও নিন্দনীয় বলে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ বলেন, একটি সাংবাদিক সংগঠনের চলাচলের পথ নষ্ট করার ঘটনা শুধু সম্পদের ক্ষতিই নয়, এটি একটি সামাজিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।
প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এক যৌথ বিবৃতিতে বলেন, রাতের আঁধারে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে দ্রুত তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, প্রেসক্লাব নেতৃবৃন্দ বিষয়টি আমাকে অবহিত করেছেন। লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, প্রেসক্লাব