২৭ জুন ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সঠিক দিকনির্দেশনাই শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে: সিকৃবি ভিসি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৭ জুন, ২০২৬ ৮:৫৬ অপরাহ্ন


সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও ম্যাগাজিন প্রকাশনা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রুহুল আমিন। 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুক্তার হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সিলেট অঞ্চলের উপপরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির।


প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘তোমরাই আগামী দিনের বাংলাদেশ। দেশের ভবিষ্যৎ হিসেবে শিশু-কিশোরদের সুশিক্ষিত, সুস্থ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’


তিনি বলেন, বিশ্বব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে আধুনিক তথ্যপ্রযুক্তি জ্ঞানের বিকল্প নেই। তবে কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে অভিভাবকদের সতর্ক থাকতে হবে। প্রয়োজন ছাড়া শিশুদের মোবাইল ব্যবহারে নিরুৎসাহিত করার পরামর্শ দেন তিনি।


উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীরা কার সঙ্গে মেলামেশা করছে, নিয়মিত পড়াশোনা করছে কি না এবং তাদের মানসিক বিকাশ সঠিকভাবে হচ্ছে কি না, সেদিকে শিক্ষক ও অভিভাবকদের সমান নজর রাখতে হবে।


তিনি বলেন, ‘অভিভাবকদের সচেতনতা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাই একজন শিক্ষার্থীকে প্রকৃত ও কল্যাণকর নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। শিক্ষক ও অভিভাবকদের আগে নিজেদের মধ্যে নৈতিকতার চর্চা করতে হবে এবং শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা দিতে হবে। তাহলেই তারা সমাজে আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে।’


নুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে সংগঠনের বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিকৃবি উপাচার্য, কৃতি শিক্ষার্থী, সংবর্ধনা, পুরস্কার বিতরণ, ম্যাগাজিন প্রকাশনা, সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ