শাবিপ্রবিতে ময়মনসিংহ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৭ জুন, ২০২৬ ৩:০২ অপরাহ্ন
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (২৭ জুন) দুপুরে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। প্রায় ৩০ মিনিট ধরে চলা এ কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল ব্যাহত হয়।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরও এখনো কলেজ-সংলগ্ন হাসপাতাল চালু হয়নি। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন, যা তাদের চিকিৎসাশিক্ষাকে ব্যাহত করছে।
শিক্ষার্থীদের অভিযোগ, এর আগেও একই দাবিতে একাধিকবার আন্দোলন করা হয়েছে। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হাসপাতাল চালুর আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। বারবার আশ্বাসের পরও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
তারা অবিলম্বে হাসপাতাল চালু, পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত এবং চিকিৎসাশিক্ষার উপযোগী পরিবেশ গড়ে তোলার দাবি জানান। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচিতে বক্তব্য দেন প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, দ্বিতীয় ব্যাচের সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস ও ফারহানা আহমেদ মিম, তৃতীয় ব্যাচের সানজিনা খানম ঐশি ও তামিমা হোসেন, চতুর্থ ব্যাচের ইনহা ইব্রাহিম, পঞ্চম ব্যাচের ফজলে ফারিয়া সিনথিয়া এবং ষষ্ঠ ব্যাচের আকশা চৌধুরী ও রেহেনা খাতুনসহ অন্যরা।
সুনামগঞ্জ, সড়ক অবরোধ, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, শিক্ষার্থী