০৪ মে ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে ভূমি সেবায় বিশেষ অবদানে প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড রিয়াদ

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩১ মে, ২০২৫ ১০:৩২ অপরাহ্ন


দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি ভূমি সেবার মানোন্নয়নে অনন্য ভূমিকা রেখে সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা। 

 

জানা যায়, মো. রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা ২০২২ সালের ১৩ অক্টোবর তিনি জগন্নাথপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বা এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে নানা পদক্ষেপ নিয়েছেন, এতে পাল্টে গেছে উপজেলার ভূমি ব্যবস্থাপনার চিত্র। তাছাড়া যোগদানের পর থেকেই তিনি ভূমি অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

 

তার নেতৃত্বে চালু হয়েছে উপজেলায় ঘুষবিহীন নামজারি ও জমাভাগ প্রদানের প্রক্রিয়া। এমনকি বিগত বছরের জমে থাকা সকল মিসকেস মামলাও নিষ্পত্তি করেছেন তিনি। ভূমি সেবার পাশাপাশি দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন ম্যাজিস্ট্রিয়াল কার্যক্রম। মোবাইল কোর্টের মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাজার নিয়ন্ত্রণ কার্যক্রমেও তার সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি দুর্নীতি, অনিয়ম ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি গ্রাহকসেবার মান নিশ্চিত করেছেন। তার কার্যকর উদ্যোগে ভূমি সেবা গ্রহণে দালালমুক্ত ব্যবস্থা চালু হয়েছে এবং সাধারণ মানুষ এখন সরাসরি সরকারি সেবা পাচ্ছেন।

 

এসব পদক্ষেপ ও নানামুখী কল্যাণকর উদ্যোগে স্থানীয়রাও স্বস্তির নিশ্বাস ফেলছেন। তাছাড়া উপজেলার সাধারণ মানুষের প্রশংসায় ভাসছেন এ এসিল্যান্ড। 

 

ভূমি সেবা গ্রহীতা রোমন রবিদাস বলেন, ‘এই স্যার খুব ভালো। তিনি আমাকে সরকারি ঘর দিয়েছেন, যা আমি কখনো আশা করিনি।’

 

রানীগঞ্জ এলাকার বিধান বিশ্বাস বলেন, ‘আমি জমির নামজারির জন্য আবেদন করেছিলাম। দালাল ধরতে হয়নি, বাড়তি কোনো টাকা লাগেনি। ১৫ দিনের মধ্যে নামজারি হয়ে গেছে।’

পাইলগাঁও ইউনিয়নের রমিজ আলী বলেন, ‘এসিল্যান্ড স্যারের মতো সৎ কর্মকর্তা আমাদের আগে কখনো আসেননি। উনি সরাসরি মানুষের কথা শোনেন এবং দ্রুত কাজ করে দেন।’

 

এছাড়া আরও বহু সেবা গ্রহীতা ও স্থানীয়রা এই কর্মকর্তার সেবামূলক ভূমিকার প্রশংসা করে তার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।

 

এ বিষয়ে এসিল্যান্ড মো. রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ‘জনগণের সেবা দেওয়াটাই আমাদের দায়িত্ব। আমি সবসময় চেষ্টা করি সেবা নিতে আসা মানুষদের কোনো হয়রানি না হয়। তারা অনেক কষ্ট করে আসে, তাই তাদের কাজটি দ্রুত ও স্বচ্ছভাবে শেষ করাই আমার লক্ষ্য।’

 

উল্লেখ্য, রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা কিশোরগঞ্জ জেলার কৃতী সন্তান। তিনি সম্প্রতি যুক্তরাজ্যের সম্মানজনক কমনওয়েলথস্কলারশিপ অর্জন করেছেন। তিনি ডারহামবিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে মাস্টার্স করার জন্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি ইসলামিকইউনিভার্সিটিঅবটেকনোলজিথেকে ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করে ২০১৯ সালে ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, এসিল্যান্ড রিয়াদ, ভূমি সেবা, ঘুষমুক্ত নামজারি, সুনামগঞ্জ প্রশাসন, কমনওয়েলথ স্কলারশিপ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ