
'বিগত ১৭ বছর দেশজুড়ে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জেল, অত্যাচার ও নিপীড়ন সহ্য করে গেছে। এমন কর্মীদেরই কমিটিতে মূল্যায়ন করতে হবে। আর বিএনপি নামধারী কিছু লোক যারা ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে চলেছেন, কমিটিতে তাদের কোনো স্থান দেওয়া চলবে না। বিএনপির সুসময়ে হলে আসবে, আবার দুঃসময়ে চলে গেল' দলে এমন নেতা-কর্মীদের চিহ্নিত করার আহবান জানান নেতারা।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া।
বক্তৃরা আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বারবার বলছেন, সাধারণ মানুষের পাশে থাকতে, মানুষকে কাছে রাখতে। বিএনপির কোনো নেতাকর্মী যেন আওয়ামী চরিত্রের অধিকারী না হয়, এ বিষয়ে আমাদের সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
সভায় উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চাঁন মিয়া মাস্টারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন, আবুল হুদা, সদস্য এমদাদুল হুদা, সালমা নজির, উপজেলা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক মনজুর আলী, উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম শিকদার, শ্রমিকদল নেতা শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, যুবদল সদস্য সাইফুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সদস্য আলাল মিয়া, যুবদল নেতা কলিন আহমদ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খয়রাত হোসেন, বিএনপি নেতা মাওলানা আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভাস্কর রায়, একেএম নাসের উজ্জ্বল, সাখাওয়াত হোসেন, আমির শাহ, মুরসালিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
বিএনপি, রাজনীতি, তাহিরপুর


