০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

হবিগঞ্জে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ৩১ মে, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ন


হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১২ মে) দুপুরে উপজেলার মিরাশী ইউনিয়নের বরাব্দা গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত শিশুরা ওই গ্রামের বাসিন্দা আরজু মিয়ার ছেলে নবিউর রহমান (৫) ও তার বোন সাদিয়া আক্তার (৭)। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে যায় দুই শিশু। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খুঁজতে থাকেন। এক পর্যায়ে তারা পানিতে ভেসে উঠলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

পানিতে ডুবে মৃত্যু, শিশু, ভাইবোন, হবিগঞ্জ, চুনারুঘাট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ