সপ্তাহে তাপমাত্রায় রেকর্ড, বাতাসের মানও অস্বাস্থ্যকর
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৩১ মে, ২০২৫ ৩:৩৭ অপরাহ্ন
মৌসুমী বায়ুর প্রভাবে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে সিলেট নগরজুড়ে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আজ শনিবার (৩১ মে) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীতে ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে সুরমা নদীর পানি সিলেট নগরীতে বিকেল ৩টা পর্যন্ত বিপদসীমার ১৪৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও নগরীর ড্রেন-খাল ও ছড়া উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।
নগরীর আম্বরখানা-বিমানবন্দর প্রধান সড়ক, সিলেট রেলওয়ে স্টেশনসহ গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এছাড়াও নগরীর হাওয়াপাড়া, জালালাবাদ, পাঠানটুলা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, টিলাগড়, মেজরটিলা, শাহপরাণসহ বিভিন্ন এলাকা থেকে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে।
সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টিপাত হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি থেমে যাওয়ায় দ্রুত পানি নামছে। আলিয়া মাদ্রাসা মাঠের মতো দুয়েকটি জায়গা ছাড়া বেশিরভাগ জায়গার পানি নেমে গেছে।’
ইতিমধ্যে সিলেট সিটি কর্পোরেশন জলাবদ্ধতার পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে একটি কন্ট্রোল রুম গঠন করেছে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে পাহাড়ী ঢল ও ভারী বর্ষণে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় পানি বাড়লেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে ঢলের পানির কারণে গোয়াইনঘাট-রাধানগর সড়কের কজওয়েতে যানচলাচল সীমিত হয়েছে বলে জানিয়েছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী।
এছাড়াও পাহাড়ী ঢলে কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নদনদীর পানি দ্রুত বাড়তে থাকলেও এখনো বিপদসীমা অতিক্রম করেনি।
সিলেট বন্যা, সুরমা নদী পানি বৃদ্ধি, কুশিয়ারা নদী বিপৎসীমা, সিলেট জলাবদ্ধতা, ভারি বর্ষণ সিলেট