২০ জুন ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

সিলেটে বাসে তল্লাশি, সাড়ে চার লাখ টাকার ভারতীয় কম্বলসহ ৯ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৯ জুন, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ন


সিলেটে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে চার লাখ টাকার অবৈধ ভারতীয় কম্বলসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাত প্রায় সাড়ে বারোটায় সহকারী উপপরিদর্শক (এসআই) এস এম জামাল উদ্দিন চৌধুরী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সিলেট-তামাবিল মহাসড়কের বটেশ্বর জালালাবাদ বোর্ড স্কুল সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রিন্টের ১৫২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫৬ হাজার টাকা।

এ সময় বাসটিসহ গ্রেপ্তার করা হয় ৯ জনকে। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মহিন উদ্দিন (২৯), মোঃ রাকিব আহমেদ (৩০), মোঃ অনিক (২৬), মোঃ রিপন হোসেন (২৫), মোঃ দুলাল হোসেন (৪৩), মোঃ ওয়াসিম (৩২), তারা সবাই গাজীপুরের জয়দেবপুর থানার বাসিন্দা। এ ছাড়া গ্রেপ্তার হন বাসের চালক মোঃ লিটন শেখ (৪২), ময়মনসিংহের গফরগাঁও থানার বাসিন্দা এবং হেলপার মোঃ আওয়াল মিয়া (২২), টাঙ্গাইলের নাগরপুর থানার বাসিন্দা ও হেলপার আহমেদ মল্লিক (২১), ময়মনসিংহের ত্রিশাল থানার বাসিন্দা।


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান. এ ঘটনায় শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় মামলা (নং-২০, তারিখ: ১৯/০৬/২০২৬) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, আটক, পুলিশ, শাহপরান থানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ