টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, সিলেট-সুনামগঞ্জের নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ১৯ জুন, ২০২৬ ৭:২৮ অপরাহ্ন
সিলেট অঞ্চলে মুষলধারে বৃষ্টি অব্যাহত রয়েছে। আগামীকাল শনিবার পর্যন্ত বৃষ্টিপাত চলমান থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (১৯ জুন) আবহাওয়া অধিদপ্তরের সিলেট কার্যালয়ের ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আগামীকাল শনিবার পর্যন্ত অঞ্চলটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সাময়িক দমকা হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কোনো কোনো স্থানে মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকবে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৮.০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সকাল ৯টা ও বিকেল ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
এছাড়া বৃষ্টিপাতের তথ্যে দেখা যাচ্ছে, গতকাল বৃহস্পতিবার সকাল ৬টা থেকে আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপর আজ সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত আরও ২৪.৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
আগামীকাল শনিবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।
সিলেট, আবহাওয়া, বৃষ্টিপাত