০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

শ্রীমঙ্গলে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালন

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ৩০ মে, ২০২৫ ১০:০৮ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় শহরের ভানুগাছ রোডে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও জাতীয়তাবাদী শ্রমিক দলের শ্রীমঙ্গল উপজেলা শাখার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক দল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোস্তাকিন আলী এবং সঞ্চালনা করেন জেলা যুবদলের সহ-সভাপতি কাজী আব্দুল গফুর।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান জরিফ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম, জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও সাবেক জেলা পরিষদ সদস্য হেলেনা চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মিল্লাদ হোসেন মিরাশদার এবং আব্দুল জব্বার আজাদ, পৌর শ্রমিক দলের সভাপতি মনিরুল ইসলাম, বিএনপি নেতা আনকার হোসেন ও যুবদল নেতা মীর কালাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সদস্য ও লেমন গ্রুপের চেয়ারম্যান মো. সেলিম মিয়া, উপজেলা বিএনপির সদস্য আব্দুল মোছাব্বির, এম এ কাইয়ুম, এমদাদুল হক, মকবুল হোসেন, মোবারক হোসেন, আব্দুর রহিম, আবুল হোসেন, আলকাছ মিয়া, নজরুল ইসলাম, টিটু দাস ও টমাস। এছাড়াও কৃষক দলের সদস্যসচিব মো. তাজু এবং পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২২৩-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ময়না মিয়া, সহসভাপতি দুলাল মিয়া, সাধারণ সম্পাদক মিছির আলী এবং বাস মালিক সমিতির সভাপতি তছলিম মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জিয়াউর রহমান, মৃত্যুবার্ষিকী, শ্রীমঙ্গল, মৌলভীবাজার বিএনপি, মিলাদ মাহফিল, আলোচনা সভা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ