১৭ জুন ২০২৬

রাজনীতি / সরকার

প্রধানমন্ত্রীর জন্য মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশঃ ১৭ জুন, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন


প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট নেমে সড়ক পথে প্রথমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজার সদর উপজেলা সফর করবেন। তিনি দুই স্থানে নিম্নআয়ের মানুষের মধৌ ফ্যামিলি কার্ড বিতরণসহ সুধি সমাবেশে বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলার দুটি উপজেলায় ইতোমধ্যে মঞ্চ নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপির নেতাকর্মীরা নিরলস পরিশ্রম করছেন।

এদিকে, আজ সকাল থেকে সভাস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ে হতে শুরু করেছেন বিএনপি নেতারা। সভায় যোগ দিতে আসছেন নানা শ্রেণি-পেশার অসংখ্য মানুষ। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হচ্ছে সভাস্থল ও আশপাশের এলাকা। 


প্রধানমন্ত্রীর সফরকালে তার কাছে একটি মেডিকেল কলেজ, শমসেরনগর বিমানবন্দর চালু করা, মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ কিছু দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

প্রধানমন্ত্রীর সফর সূচী অনুযায়ী- তিনি বুধবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সিলেট আসবেন। সেখান থেকে সড়ক পথে দুপুর ১টায় প্রথমে চায়ের জনপদ শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১৫২ জন নিম্নআয়ের মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন। সেখান থেকে দুপুর ২টা ৩০ মিনিটে সড়ক পথে মৌলভীবাজার সদর উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে যাবেন। সেখানে তিনি ১৫৫ জনকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন ও সুধি সমাবেশে বক্তব্য রাখবেন। 

দুপুর সাড়ে ৩টায় স্থানীয় দুসাই রির্সোটে বিশ্রাম ও সেখানে দলীয় নেতাদের নিয়ে রাজনৈতিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টা ৪৫ মিনিটে সড়ক পথে সিলেটের উদ্দোশ্যে মৌলভীবাজার ত্যাগ করবেন তারেক রহমান।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, শ্রীমঙ্গল, প্রধানমন্ত্রী, তারেক রহমান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ