০৪ মে ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুর রসুলগঞ্জ পশুর হাট তদারকিতে প্রাণীসম্পদ কর্মকর্তারা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৩০ মে, ২০২৫ ৩:৩৩ অপরাহ্ন

ছবিঃ পশুর হাট তদারকিতে জগন্নাথপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগ্জ বাজারে বড় পশুর হাট তদারকিতে পরিদর্শন করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ। 

 

শুক্রবার (৩০মে) সকালে উপজেলার পাটলী ইউনিয়নের এ বাজারটি পরিদর্শন করেন তিনি। এসময় তিনি কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করেন। 

 

 

কোরবানীর গরু কিনতে আসা ফিরুজ আলী জানান, আমি কোরবানীর গরু কিনতে এসেছি, ডাক্তাররা গরু কোন রোগ আছে কি না পরিক্ষা করে দিচ্ছেন। বিষয়টি অনেক সুন্দর একটি পদক্ষেপ। 

 

আরেকজন ক্রেতা জরিপ উল্লাহ বলেন, ডাক্তাররা যে ভাবে গরু পরিক্ষা করিয়া দিরা, ভালা লাগলো।এতে গরুর রোগ আছে কি না নিশ্চিত হয়ে গেলাম।

 

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ বলেন, ‘আমরা প্রতিটি বাজারে কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিমের কার্যক্রমসহ পরিচালনা করা হচ্ছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর, সুনামগঞ্জ, পশুর হাট, পরিদর্শন, তদারকি, প্রাণীসম্পদ কর্মকর্তা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ