হামের উপসর্গে সিলেটে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৯
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ জুন, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন
জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সিলেট নগরে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগর এলাকায় ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে দক্ষিণ সুরমার এসফল্ট মাঠে এই কর্মসূচির উদ্বোধন করেন সিসিকের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। অতীতে নির্বিচারে গাছ কাটার ফলে প্রকৃতি ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যেই দেশব্যাপী বৃহৎ পরিসরে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সিটি করপোরেশনের আয়তন তুলনামূলকভাবে ছোট হলেও বিভিন্ন উপযুক্ত স্থান চিহ্নিত করে ৫০ হাজার গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনস্থল এসফল্ট মাঠেই প্রায় দুই হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পর্যায়ক্রমে নগরের অন্যান্য খালি ও পরিবেশবান্ধব স্থানেও এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
তিনি নগরবাসীকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও জরুরি।
অনুষ্ঠানে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, নগরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণের উপযোগী স্থান খুঁজে বের করার কাজ চলছে। পরিবেশগতভাবে উপযুক্ত স্থানগুলোতে পর্যায়ক্রমে গাছ লাগানো হবে।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূর, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিলেট সিটি করপোরেশন, সিসিক, বৃক্ষরোপণ কর্মসূচি, সিলেটে বৃক্ষরোপণ, সিলেটে গাছ লাগানো, পরিবেশ সংরক্ষণ, সবুজ সিলেট, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন, দক্ষিণ সুরমা, এসফল্ট মাঠ, আব্দুল কাইয়ুম চৌধুরী, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি