শাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১২ জুন, ২০২৬ ২:৫৭ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের (আইএমএল) অধীনে সার্টিফিকেট কোর্স (জুলাই-ডিসেম্বর) ২০২৫ সেশনের ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম।
শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ১০টায় তিনি ভর্তি পরীক্ষার কেন্দ্র শিক্ষাভবন-ডি ও মিনি অডিটোরিয়াম পরিদর্শন করেন।
এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। ভর্তি পরীক্ষার সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ আয়োজন দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
কেন্দ্র পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলরের সঙ্গে উপস্থিত ছিলেন আইএমএলের পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ ফয়জুল হক, আইএমএলের সদস্য অধ্যাপক ড. মোঃ রিজাউল ইসলাম, অধ্যাপক শরীফা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উল্লেখ্য, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সার্টিফিকেট কোর্স (জুলাই-ডিসেম্বর) ২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা মোট ৮টি ভাষার অধীনে অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট ২২৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পরিদর্শন, উপাচার্য