সিলেটে ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণী গ্রেপ্তার, স্বর্ণের নাকফুল উদ্ধার
অপরাধ-বিচার
প্রকাশঃ ৭ জুন, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুন) বিকাল ৪টার দিকে এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাইলগাঁও গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা দবির উদ্দিন ও খলিলুর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। রোববার বিকেলে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে রানীগঞ্জ বাজারের ব্যবসায়ী তকবুর আলী বাড়ি ফেরার পথে তার বাড়ির সামনে হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে উভয় পক্ষের নারীসহ ১৫ জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এর মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন—তকবুর আলী (৪০), ফজরুল বিবি (৬০), আরশ আলী (২৮), তারেক রহমান (১৭), দবির মিয়া (৫০), শাহ আলম (৩২), জুফান মিয়া (২০) এবং লালন মিয়া (২৫)।
ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় খলিলুর রহমান বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জগন্নাথপুর সংঘর্ষ, সুনামগঞ্জ সংবাদ, জায়গা নিয়ে বিরোধ, পাইলগাঁও গ্রাম, জগন্নাথপুর থানা