০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

দোয়ারাবাজারে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রতিনিধি, দোয়ারাবাজার, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৮ মে, ২০২৫ ৪:২৪ অপরাহ্ন


সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে আমির হোসেন (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। 


বুধবার (২৮ মে) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত আমির হোসেন দোয়ারাবাজার উপজেলার জিরাগাঁও গ্রামের কৃষক ফজল মিয়ার ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বক্তারপুর হাওরের মাঠে চলমান বোরো মৌসুমের ধান কাটছিলেন ফজল মিয়াসহ কয়েকজন কৃষক। দুপুরে কিশোর আমির হোসেন বাবাকে খাবার পৌঁছে দেন। পরে বাড়ি ফেরার পথে হঠাৎ হালকা বৃষ্টি ও বাতাস শুরু হয়। বক্তারপুর মাঠে পৌঁছাতেই বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দোয়ারাবাজার বজ্রপাত মৃত্যু, সুনামগঞ্জ বজ্রপাত খবর, কিশোর বজ্রপাত মৃত্যু, বজ্রপাতে প্রাণহানি বাংলাদেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ