সিলেট জেলা জামায়াত আমীরের বক্তব্য
ইদানিং তাদের নেতাদের মুখের ভাষা শুনলে গা শিউরে উঠে: এমরান চৌধুরী
রাজনীতি
প্রকাশঃ ৫ জুন, ২০২৬ ২:৪৭ অপরাহ্ন
সিলেটে রাজনৈতিক সমাবেশে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
শুক্রবার (৫ জুন) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, আগের দিনের সমাবেশে বক্তব্য দেওয়ার সময় সিলেটি ভাষার একটি শব্দ ব্যবহারে তিনি ভুল করেছেন। তাঁর ওই শব্দচয়ন অনেক শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষের মনে কষ্ট দিয়েছে বলে উল্লেখ করে তিনি এ জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে মাওলানা হাবিবুর রহমান লিখেছেন, গতকাল জ্বালানি তেল-গ্যাস ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটি ভাষার একটি শব্দ চয়ন মোটেই ঠিক হয় নাই। আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই এতে কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
এর আগে বৃহস্পতিবার (৪ জুন) সিলেটে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি বর্তমান বিএনপি সরকারকে নিয়ে একটি মন্তব্য করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বক্তব্যের একটি অংশকে কেন্দ্র করে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয় এবং ফেসবুকে অনেক ব্যবহারকারী তাঁর মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বলে অভিহিত করেন।
সিলেট, মওলানা হাবিবুর রহমান, জামায়াতে ইসলামী, রাজনীতি