সিলেটে থেমে থেমে বৃষ্টি ও বজ্রসহ দমকা হাওয়ার পূর্বাভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৪ জুন, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন
সিলেটের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃহস্পতিবার (৪ জুন) সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, এলাকার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎচমক জ্বলতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
এদিকে তামপাত্রায় আর্দ্রতা বেড়ে যাওয়ায় অস্বস্তি কিছুটা বাড়তে পারে। আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সকাল ৯টায় ছিল ৭৪ শতাংশ, আর সন্ধ্যা ৬টায় থাকবে ৮২ শতাংশ।
গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিব সকাল ৬টা পর্যন্ত ২৭ দশমিক শূন্য মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ৭ দশমিক দুই মিলিমিটার।
আগামীকাল শুক্রবার সিলেটে সূর্যোদয় সকাল ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।
সিলেট, বৃষ্টি, আবহাওয়া