০৫ জুন ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

‘বিদ্রোহী মানে কাউকে না মানা নয়’ সতর্কবার্তার জবাব দিলেন মহানগর ছাত্রদলের সম্পাদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৪ জুন, ২০২৬ ৮:০৫ অপরাহ্ন


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা পাওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে ‘বিদ্রোহী’ কবির চরণ ফিরে আসর গরম করে ফেলেছেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আফসান। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে এক ফেসবুক স্ট্যাটাসে কাজী নজরুল ইসলামের দুই লাইন কবিতা উদ্ধৃত করেন তিনি।

আফসান লিখেছেন: ’বিদ্রোহী মানে কাউকে না মানা নয়, যা বুঝিনা মাথা উঁচু করে তা বুঝিনা বলা।’

এর আগে দিনের প্রথম ভাগে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠিতে তাকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়। ওই চিঠিতে গত ৩১ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সুযোগ না পাওয়াকে কেন্দ্র করে ‘অসৌজন্যমূলক ও আক্রমণাত্মক’ আচরণের অভিযোগ আনা হয়।

মহানগর বিএনপির নেতৃত্বের দাবি, দায়িত্বশীল পদে থেকে প্রকাশ্য কর্মসূচিতে এমন আচরণ দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক সংস্কৃতির পরিপন্থী। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং নেতাকর্মীদের মধ্যে নেতিবাচক বার্তা গেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ‘প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রসঙ্গত, কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার এই চরণদুটো সাধারণত স্বাধীনমনা ও সত্যবাদী মনোভাব প্রকাশের জন্যই বেশি ব্যবহৃত হয়। আফসানের পোস্টটিকে তার সমর্থকরা ‘নির্ভীক ও সত্যবাদী উচ্চারণ’ আবার সমালোচকরা ‘দলীয় শৃঙ্খলার বেড়াজাল উপেক্ষা’ বলে আখ্যায়িত করছেন।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, মহানগর, ছাত্রদল, ফজলে রাব্বি আফসান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ