০৪ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

কানাইঘাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শ্রমিকনেতা নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৮ মে, ২০২৫ ১:০৪ অপরাহ্ন


দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন কানাইঘাট শ্রমিকনেতা শিহাব উদ্দিন (৩৮)।

 

নিহত শিহাব জামায়াত সমর্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন এবং রাজাগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খালোপার গ্রামের বাসিন্দা। 

 

 বুধবার (২৮মে) দুপুরে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আউয়াল। 

 

ওসি জানান, শিহাব উদ্দিন নামে একজন দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীদের আটকে অভিযান চলছে। তবে এখনো কোন মামলা হয় নি, প্রস্তুতি চলমান। 

 

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে রাজাগঞ্জ ইউনিয়নের খালোপার এলাকায় একটি স’মিলের পাশ দিয়ে যাচ্ছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত শিহাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাগঞ্জ থেকে অ্যাম্বুলেন্সযোগে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শ্রমিকনেতা, কানাইঘাট, রাজাগঞ্জ ইউনিয়ন, শ্রমিক কল্যাণ ফেডারেশন, দুর্বৃত্তদের হামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ