৩১ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সমাজসেবী রাজীব রায়ের মায়ের মৃত্যু, এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের শোক

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ৮:২৯ অপরাহ্ন


এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সরকারি জীবন বীমা কর্পোরেশনের কর্মকর্তা ও সমাজসেবী রাজীব কুমার রায়ের মা দীপ্তি রায় পরলোকগমন করেছেন। 

 

শনিবার (৩০ মে) ভোরে সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার নিজ বাসভবনে ৭৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

দীপ্তি রায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশন।

 

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিসবাহ চৌধুরী এক শোকবার্তায় দীপ্তি রায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জানান।

 

শোকবার্তায় মিসবাহ চৌধুরী বলেন, ‘একজন মমতাময়ী মায়ের মৃত্যু পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। আমরা উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি লাভের প্রার্থনা করছি।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

দীপ্তি রায়, রাজীব কুমার রায়, এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশন, শোকবার্তা, সিলেট সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ