২৩ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / গ্রামবাংলা

৩দিন ব্যাপী ভূমি মেলা

কুলাউড়ায় গণশুনানীতে সহস্রাধিক আবেদনের নিষ্পত্তি

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ২৭ মে, ২০২৫ ৮:১৪ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে তিন দিন ব্যাপী ভূমি মেলার শেষ দিনে গণশুনানীতে সেবাগ্রহীতাদের তাৎক্ষনিকভাবে  ভূমি সংক্রান্ত শত শত সমস্যার সমাধান হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) এ গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৩ ইউনিয়ন ও পৌরসভার শত শত সেবাগ্রহীতাদের উপচে পড়া ভীড় ছিল।

এর আগে, উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ নামজারী সমস্যা, খতিয়ানে নাম ও দাগে ভুল, দলিল সংক্রান্ত সমস্যাসহ নানা সমস্যা নিয়ে গণশুনানীতে হাজির হন।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন ও সাব রেজিষ্টার তৌসিফ আনোয়ার খান মেলায় আগত সেবাগ্রহীতার নানা সমস্যা শুনে তাৎক্ষনিকভাবে সমস্যার সমাধান করেন।

সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেন কাগজপত্র পর্যালোচনা করে জানান, সরেজমিনে গিয়ে জায়গা উদ্ধার ও দখলদারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। পুষাইনগর এলাকার মহব্বত খান নামে এক লোকের বৈধ দলিলপত্র থাকা সত্ত্বেও সরকারের নামে জমি সরকারের নামে বেকর্ড হয়েছে বলে জানালে তাৎক্ষনিকভাবে ভূমি কর্মকর্তা সমস্যা সমাধানে আবেদন জমা করেছেন।

মেলায় শত শত মানুষ তাদের ভূমি সংক্রান্ত নানা জটিলতার সমাধান পেয়ে সন্তুষ্ঠু হওয়ায় প্রশাসনকে ধন্যবাদ জানান ওই কর্মকর্তা।

তিনি বলেন, 'ভূমিসেবা মানুষের দৌড়গড়ায় পৌঁছাতেই ৩দিন ব্যাপী ওই মেলার আয়োজন করা হয়েছিল। মেলায় আমরা সকলের কথা শুনে কিছু সমস্যার সমাধান করেছি।' এসময় পর্যায়ক্রমে সকল আবেদন গুরুত্ব দিয়ে সমাধান করা হবে বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিন জানান, উপজেলার ১৩ ইউনিয়নের সকল মানুষ যাতে  সহজে ও বিনা ভোগান্তিতে ভূমি সংক্রান্ত নানা জটিলতা সমাধান করতে পারেন সে জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। ভূমি সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান পেতে ভূমি মেলা সহায়ক ভূমিকা পালন করবে।

মেলায় আগত সেবাগ্রহীতা নার্গিস আক্তার জানান, তার নামজারী পর্চায় নামে ভুল ছিল। মেলায় স্পটে আবেদন করেই সমাধান হয়েছে। 

উল্লেখ্য, কুলাউড়ায় এই প্রথমবারের মতো গত ২৫ মে থেকে শুরু হয়ে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

গণশুনানী, ভূমি মেলা, কুলাউড়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ