গোলাপগঞ্জে স্বামীর শাবলের আঘাতে স্ত্রীর মৃত্যু
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৩ মে, ২০২৬ ৮:২২ অপরাহ্ন
রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছে পুলিশ। সব ঠিক থাকলে আগামীকাল রোববার (২৪ মে) আদালতে এ মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হতে পারে।
শনিবার (২৩ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান ফরেনসিক রিপোর্ট হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিআইডির ফরেনসিক ইউনিট থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান ভূঁইয়া নিপুনের কাছে এসব গুরুত্বপূর্ণ ফরেনসিক রিপোর্ট হস্তান্তর করা হয়েছে।
তদন্ত সূত্র জানায়, গুরুত্বপূর্ণ এসব ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মামলার তদন্ত কার্যক্রম এখন শেষ পর্যায়ে। রিপোর্ট হাতে আসায় পুলিশ এখন চূড়ান্ত অভিযোগপত্র প্রস্তুতের কাজ করছে, যা রোববারই আদালতে জমা দেওয়া হতে পারে।
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আসামি সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
রামিসা হত্যা, রিপোর্ট প্রস্তুত, চার্জশিট, ধর্ষণ মামলা