১৩ মে ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

মৌলভীবাজার শহরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ১৩ মে, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন


মৌলভীবাজার শহরের একটি ভাড়া বাসা থেকে শুক্লা সিং (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে শহরের মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

নিহত শুক্লা সিং কমলগঞ্জ উপজেলার তিলোকপুর গ্রামেরক রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি মৌলভীবাজার শহরের আধুনিক মৌলভী চক্ষু হাসপাতালে কর্মরত ছিলেন। চাকরির সুবাদে তিনি ওই বাসায় একাই বসবাস করতেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকে শুক্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে না পেরে তার মা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তিনি প্রতিবেশীদের মেয়ের খোঁজ নিতে অনুরোধ করেন। একপর্যায়ে প্রতিবেশীরা বাসার দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো অবস্থায় শুক্লার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

 

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

 

এ বিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

মৌলভীবাজার, ঝুলন্ত মরদেহ উদ্ধার, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ