চীনা বিনিয়োগেই কমবে বাণিজ্য ঘাটতি: বাণিজ্যমন্ত্রী
রাজনীতি
প্রকাশঃ ১০ মে, ২০২৬ ৩:০৬ অপরাহ্ন
রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। সফরকালে নিউইয়র্কে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি সিলেট-৪ আসনের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি তুলে ধরেছেন প্রবাসীদের সামনে।
শুক্রবার (৮ মে) নিউইয়র্কের একটি হোটেলে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সঙ্গে আয়োজিত এ সভায় এলাকার অবকাঠামো, শিক্ষা ও পর্যটন উন্নয়ন নিয়ে বিস্তারিত বক্তব্য দেন তিনি।
আরিফুল হক চৌধুরী বলেন, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংস্কার, বাউন্ডারি ওয়াল নির্মাণ, বেঞ্চ-ডেস্কসহ বিভিন্ন সমস্যার সমাধানে কাজ শুরু হয়েছে। পাশাপাশি হরিপুর বাজার, দরবস্ত বাজার, রামধা বাজারসহ আরও একটি বাজার আধুনিকায়নে প্রতিটিতে ৪ থেকে ৫ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, শাপলা বিলকে পর্যটনবান্ধব করে গড়ে তুলতে সেখানে ওয়াকওয়ে নির্মাণ, ছোট কটেজ ও বিশ্রামাগার তৈরির কাজ শুরু হয়েছে। যাতে পর্যটকেরা সেখানে অবস্থান করে ভোরবেলার শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে পারেন। একই সঙ্গে বিলটি সংরক্ষণের ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, চেঙেরখালের তীরে রাতারগুল অভিমুখী সড়কের দুই পাশ ভেঙে গিয়েছিল। ওই সড়ক সংস্কারের কাজও শুরু হয়েছে এবং দ্রুত তা সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বক্তব্যের শেষদিকে নির্বাচনী প্রচারণার স্মৃতিচারণ করে তিনি বলেন, “নির্বাচনী প্রচারণায় আমি যত ‘হাকম’ পাড়ি দিয়েছি, তখনই বলেছিলাম—এখন আপনাদের কাজ, ১২ তারিখের পর কাজ হবে আমার। আমি সেই কাজ শুরু করেছি।”
তিনি জানান, ইতোমধ্যে ৬৬ কিলোমিটার আরসিসি সড়ক নির্মাণ প্রকল্প শুরু হয়েছে। এছাড়া যেখানে যেখানে সেতু ও কালভার্ট প্রয়োজন, সেসব স্থানেও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, আরিফুল হক চৌধুরী, যুক্তরাষ্ট্র