এক বছরে সুনামগঞ্জে লিগ্যাল এইডের সুফলভোগী বেড়েছে চার গুণের বেশি
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ মে, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাধা ও হামলার ঘটনা ঘটেছে। এ সময় টাস্কফোর্সের সঙ্গে থাকা এক স্পিডবোটচালক আহত হয়েছেন। ঘটনায় জব্দ করা একটি বাল্কহেড নৌকার মালিককে আটক করা হয়েছে।
শুক্রবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে যাদুকাটা নদীর বিশ্বম্ভরপুর উপজেলার ছত্রিশ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, যাদুকাটা নদীতে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে টাস্কফোর্স অভিযান চালায়। অভিযানে তিনটি ড্রেজারবাহী কাঠের নৌকা ও দুটি স্টিলবডি নৌকা শনাক্ত করা হয়। পরে নৌকা ও ড্রেজার জব্দ করে নিয়ে আসতে গেলে স্থানীয় অন্তত শতাধিক মানুষ জড়ো হয়ে টাস্কফোর্সকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করতে থাকে।
এ ঘটনায় স্পিডবোট চালক আহত হোন এবং টাস্কফোর্স পিছু হটতে বাধ্য হয়। এর কিছু সময় পর নৌক পুলিশ ও বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যদের নিয়ে ফের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে ১টি ড্রেজার ও একাজে ব্যবহৃত ২টি বাল্কহেড নৌকা জব্দ করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, যাদুকাটা নদীতে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। রাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
টাস্কফোর্সের নেতৃত্বে থাকা সুনামগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউর রায়হান বলেন, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
যাদুকাটা নদী, অবৈধ বালু উত্তোলন, তাহিরপুর, সুনামগঞ্জ, মোবাইল কোর্ট