হাওরের ফসল ১০-১২ দিনে কাটা শেষ হবে, জ্বালানি সংকট নেই: সুনামগঞ্জের ডিসি
দৈনন্দিন
প্রকাশঃ ২৫ মে, ২০২৫ ৩:০১ অপরাহ্ন
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫’ শুরু হয়েছে ।
রোববার (২৫ এ মে) সকালে গোয়াইনঘাট উপজেলার ভূমি অফিসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
জানা যায়, উপজেলার ভূমি অফিস ও ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতার অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে এ ভূমি মেলা শুরু হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর আতাউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট থানার এসআই মহরম আলী, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুলসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে ভূমি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
ভূমি মেলা, গোয়াইনঘাট, কৃষি, ভূুমি, ভূমি অফিস, ভূমি মন্ত্রণালয়