০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

তাহিরপুরে বিএনপির কর্মী সমাবেশে বক্তারা

'জুলাই অভ্যূত্থান বিএনপির ১৭ বছরের ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফসল'

প্রতিনিধি, তাহিরপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৫ মে, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ন


‘বিগত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিএনপিকে প্রকাশ্যে সভা-সমাবেশ করতে দেইনি, হাজার হাজার নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। কিন্তু তাদের রক্তচক্ষু দেখে দমে যাইনি বিএনপির কর্মীরা। আর আজকের জুলাই অভ্যূত্থান এমনি-এমনি ঘটেনি, এটি দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের ফসল।’

 

শনিবার (২৪ মে) বিকেলে উপজেলার বালিজুরী ইউনিয়নের আনোয়ারপুর বাজারে বালিজুরী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে এসব কথা বলেন বক্তারা। 

 

কর্মী সম্মেলনে তাহিরপুর উপজেলার বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়ার সভাপতিত্বে  এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুল হক। 

 

বক্তারা আরও বলেন, অতীতে আ.লীগের সঙ্গে আঁতাত করে যারা ব্যবসা-বাণিজ্য চালিয়ে গেছেন এমন কাউকে বিএনপির কমিটিতে রাখা যাবে না। তাছাড়া যারাই কমিটিতে আসবেন চাঁদাবাজির চিন্তা বাদ দিবেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের মেসেজ হলো কমিটিতে শিক্ষিতই লাগবে না এমন না, কিন্তু যারা জেল-জুলুমের শিকার হয়েছেন তাদেরকে যেনো অবশ্যই মূল্যায়ন করা হয়। 

 

তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও সদস্য সাখাওয়াত হোসেন এর যৌথ সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সালমা নজির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, এমদাদুল হুদা, সদস্য ইলিয়াস মিয়া, উপজেলা বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান সবুজ আলম, সাবেক উপজেলা ছাত্রদল নেতা নাসের উজ্জ্বল, বাদাঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চাঁন মিয়া মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল প্রমূখ।

 


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

তাহিরপুর, বিএনপি, কর্মী সমাবেশ, তাহিরপুর উপজেলা বিএনপি, আওয়ামী সরকার, জুলাই অভ্যূত্থান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ